ধনচাকমা কামিতে বুথ অফিস উদ্বোধন, উপস্থিত জিতেন দেববর্মা

১৬ নং মান্দাই-পুলিনপুর টিটিএএডিসি কেন্দ্র জুড়ে নির্বাচনী প্রচারে গতি আরও বাড়িয়েছেন তিপ্রা মথা প্রার্থী জিতেন দেববর্মা। জনসমর্থনের জোরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই প্রার্থী বৃহস্পতিবারও কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে মাঠে নামেন।

সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট উঠান সভা এবং মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। প্রতিদিনের মতো এদিনও বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন।

এদিন দক্ষিণ হদ্রাই ভিসির অন্তর্গত ধনচাকমা কামি এলাকায় ১৬/৩৭ নম্বর পোলিং স্টেশনের একটি বুথ অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী জিতেন দেববর্মা, প্রাক্তন ইএম চন্দ্রদয় রূপিনী এবং তিপ্রা মথা দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

তিপ্রা মথার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জনসমর্থনের ঢেউয়ে এবার জয় শুধুই সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here