করবুকের মহন্তপাড়ায় ২০০টি রিগনাই বিতরণ, এডিসি নির্বাচনে ঐক্যবদ্ধ জয়ের আহ্বান, করবুক এলাকার সলকা করবুক ভিলেজ কমিটির (VC) অন্তর্গত মহন্তপাড়ায় আজ একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এলাকার মায়েদের মধ্যে মোট ২০০টি রিগনাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এবং পরিবেশ ছিল উৎসবমুখর।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ২৫ নম্বর নাটুন বাজার-মালবাসা আসনে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত করা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সেক্রেটারি বিশাল দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন YTF ব্লক প্রেসিডেন্ট তপন দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট যুবরাজ ত্রিপুরা, চেয়ারম্যান দালান ত্রিপুরা এবং TWF নেত্রী অনারগি দেবী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের মানুষের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করা সংগঠনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং এমন সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

Karbook Village Meeting: IPFT Leaders Discuss ADC Election Strategy

৩৫ বছরের সমস্যার অবসান, করবুকের গোপীমোহনপাড়ায় নতুন রাস্তা নির্মাণে খুশি গ্রামবাসী

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here