করবুকে IPFT দলের উদ্যোগে গ্রাম সভা, এডিসি নির্বাচন ও উন্নয়ন নিয়ে আলোচনা

করবুকে IPFT দলের গ্রাম সভা, ত্রিপুরার করবুক এলাকায় পূর্ব মানিক্য দেওয়ার পঞ্চায়েত ও পশ্চিম মানিক্য দেওয়ার পঞ্চায়েতের যৌথ উদ্যোগে IPFT দলের পক্ষ থেকে একটি গ্রাম সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল প্রায় পাঁচটার সময় এই সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম সভায় এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবনানন্দ ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন জোহরাম ত্রিপুরা, কর্ণ কুমার ত্রিপুরা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তাই সকল কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও এলাকার উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করার বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম সভার মাধ্যমে মানুষের মতামত সংগ্রহ করা হবে। এরপর সেই মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে।

গ্রাম সভায় উপস্থিত সাধারণ মানুষও তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।

IPFT ADC election meeting Karbook

করবুকের রামভদ্র পঞ্চায়েতে তিপ্রা মথার মানবিক উদ্যোগ, ২০০ মহিলার মধ্যে শাড়ি বিতরণ

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here